ঢাকা   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের শাহ পরান জয়


নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের শাহ পরান জয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন নারায়ণগঞ্জের শাহ পরান জয়

অ্যাকাডেমিক ক্ষেত্রে অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ ও শিক্ষাবৃত্তি অর্জন করেছেন নারায়ণগঞ্জের কৃতী সন্তান শাহ পরান জয়। সম্প্রতি রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদেল খালেক।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

​উচ্চশিক্ষায় মেধার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করায় শাহ পরান জয়কে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন নারায়ণগঞ্জের শাহ পরান জয়

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন নারায়ণগঞ্জের শাহ পরান জয়

অ্যাকাডেমিক ক্ষেত্রে অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ ও শিক্ষাবৃত্তি অর্জন করেছেন নারায়ণগঞ্জের কৃতী সন্তান শাহ পরান জয়। সম্প্রতি রাজধানী ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই গৌরবময় সম্মানে ভূষিত করা হয়।


গত ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদেল খালেক।


অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।


​উচ্চশিক্ষায় মেধার স্বাক্ষর রেখে জাতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করায় শাহ পরান জয়কে অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, শিক্ষক ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন।


বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত