ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর সাগর আহমেদ মোস্তাকিম নিখোঁজ থানায় জিডি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মুছাপুর ইউনিয়ন থেকে সাগর আহমেদ মোস্তাকিম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

সে মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকার বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। কিশোরের নিখোঁজের ঘটনায় তার পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ১১৭২।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় সাগর আহমেদ মোস্তাকিমের পরনে পাঞ্জাবি এবং পায়জামা ছিল। ঘটনার দিন সে লাঙ্গলবন্দ এলাকা থেকে কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়। এরপর কোনো এক যানবাহনে চড়ে সে অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। 

আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে জেনে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা বন্দর থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর সাগর আহমেদ মোস্তাকিম নিখোঁজ থানায় জিডি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মুছাপুর ইউনিয়ন থেকে সাগর আহমেদ মোস্তাকিম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। 

সে মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকার বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে। কিশোরের নিখোঁজের ঘটনায় তার পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ১১৭২।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় সাগর আহমেদ মোস্তাকিমের পরনে পাঞ্জাবি এবং পায়জামা ছিল। ঘটনার দিন সে লাঙ্গলবন্দ এলাকা থেকে কেওঢালা বাগদোবাড়িয়া এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়। এরপর কোনো এক যানবাহনে চড়ে সে অজ্ঞাত স্থানে চলে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। 

আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে জেনে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা বন্দর থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত