ঢাকা   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

অর্থনীতি

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ কসমেটিকস ব্যবসায়ী কমিটি গঠন: সভাপতি হাবিবুল্লাহ, সেক্রেটারি আলাফ

​ইসলামী বিজনেসম্যান ওয়েলফেয়ার ফোরাম (আইবিডাব্লিউএফ)-এর সিদ্ধিরগঞ্জ থানা কসমেটিকস ব্যবসায়ীদের সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।​১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।​নবগঠিত কমিটিতে জিএম হাবিবুল্লাহ-কে সভাপতি এবং আলাফ খান সাগর-কে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।​সংগঠনের নেতৃবৃন্দ জানান, কসমেটিকস ব্যবসায়ীদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণে এই নবগঠিত কমিটি কার্যকরী ভূমিকা রাখবে। ​কমিটির সার্বিক সাফল্য ও গতিশীলতা নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ থানার সকল কসমেটিকস ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ কসমেটিকস ব্যবসায়ী কমিটি গঠন: সভাপতি হাবিবুল্লাহ, সেক্রেটারি আলাফ