সিদ্দিরগঞ্জ থানার ট্রেড বডি পুস্তক ব্যবসায়ী সভাপতি শরিফুল আলম সেক্রেটার সেলিম উদ্দিন
ইসলামী বিজনেসম্যান ওয়েলফেয়ার ফোরাম (আইবিডাব্লিউএফ)-এর ট্রেড বডি সিদ্ধিরগঞ্জ থানা পুস্তুক ব্যবসায়ীদের সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর (বুধবার) আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি শরিফুল আলম সেক্রেটার সেলিম উদ্দিন-কে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পুস্তক ব্যবসায়ীদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সার্বিক ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণে এই নবগঠিত কমিটি কার্যকরী ভূমিকা রাখবে।
কমিটির সার্বিক সাফল্য ও গতিশীলতা নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জ থানার সকল পুস্তক ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন