জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল আলোর ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি
জাতীয় সমবায় দিবস উপলক্ষে বন্দর উপজেলা সমবায় বিভাগ এর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা অর্জন করেছে
নবীগঞ্জ ব্রাঞ্চ চৌরাপাড়া শাখা'র আলোর ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি।
সমবায় কার্যক্রমে অবদান ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সমিতির পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন মোঃমাফুজুর রহমান ও ইতি আক্তার।
সম্মাননা অর্জনে সমিতির সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তাঁরা এ অর্জনকে সমিতির জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
এ সময় সমিতির সংশ্লিষ্টরা ভবিষ্যতেও সমবায়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জাতীয় সমবায় দিবসের এ সম্মাননা আলোর ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আগামী দিনের পথচলায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন