ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

লাইফ স্টাইল

সাংবাদিক শেখ সুমনের ছোট কন্যা সুরাইফার প্রথম জন্মদিন উদযাপিত ​

নারায়ণগঞ্জ বন্দরের পরিচিত মুখ, সংবাদকর্মী শেখ সুমনের ছোট মেয়ে তাকলিমা শেখ সুরাইফা-এর প্রথম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। আজ ২৬ জুলাই (রবিবার) এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পা রাখলো এই ছোট্ট রাজকন্যা।​পারিবারিক সূত্রে জানা যায়, বন্দর থানার নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ রওশনবাগ এলাকার একটি ঐতিহ্যবাহী সুন্নি মুসলিম পরিবারে গত বছরের এই দিনে জন্মগ্রহণ করেছিল সুরাইফা।​সাংবাদিক শেখ সুমন ও তার সহধর্মিণীর ঘর আলো করে রাখা দুই কন্যার মধ্যে সুরাইফা ছোট। তাদের বড় মেয়ে তাহমিদা শেখ তোহার বয়স বর্তমানে ৭ বছর।ছোট মেয়ের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং এলাকাবাসীর কাছে বিশেষ দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে। ​আজকের এই আনন্দঘন দিনে ছোট্ট সুরাইফার সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক শেখ সুমন ও তার পরিবার।

সাংবাদিক শেখ সুমনের ছোট কন্যা সুরাইফার প্রথম জন্মদিন উদযাপিত  ​