ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

অনিয়ম

বন্দরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিতে : পুলিশের হানা, ক্যাপ ও পটকা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাগানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতিতে উপস্থিত নেতাকর্মীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫০–৬০টি সাদা রঙের ক্যাপ এবং ৫টি কালার পটকা উদ্ধার করা হয়েছে।​শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের বেজারগাঁও এলাকায় এস এস গ্রীন হোমের পাশে অবস্থিত বন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের বাগানে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রায় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা সদস্য সংঘবদ্ধ হয়ে ঝটিকা মিছিল বের করার উদ্দেশ্যে উক্ত বাগানে সমবেত হয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত হওয়া নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।​পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে সেখানে ফেলে যাওয়া ৫০ থেকে ৬০টি সাদা রঙের ক্যাপ এবং ৫টি কালার পটকা জব্দ করে।​বন্দর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

বন্দরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিতে : পুলিশের হানা, ক্যাপ ও পটকা উদ্ধার