ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

নারায়ণগঞ্জের বন্দরে শওকত ইসলাম (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

‎

‎মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েতনগর এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শওকত ইসলাম এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তার মায়ের নাম শিরিনা বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই শাকিল।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, নিজ কক্ষের সিলিং ফ্যানের লোহার ক্লামের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন শওকত। খবর পেয়ে বন্দর থানার কিলো-৪ ডিউটির ইনচার্জ এসআই সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

‎

‎পারিবারিক সূত্রে জানা যায়, শওকতের মানসিক সমস্যার কারণে তার স্ত্রী মোসা. আরিফা (২৫) তিন কন্যাসন্তানকে নিয়ে একই এলাকার বাবার বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিজের বাড়িতে যাবেন বলে ওই বাড়ি থেকে বের হন শওকত।

‎

‎বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, এনায়েতনগর এলাকায় একজনের ফাঁসিতে ঝুলে থাকার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বন্দরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে শওকত ইসলাম (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

‎

‎মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েতনগর এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শওকত ইসলাম এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তার মায়ের নাম শিরিনা বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার বড় ভাই শাকিল।

‎

‎পুলিশ সূত্রে জানা যায়, নিজ কক্ষের সিলিং ফ্যানের লোহার ক্লামের সঙ্গে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দেন শওকত। খবর পেয়ে বন্দর থানার কিলো-৪ ডিউটির ইনচার্জ এসআই সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

‎

‎পারিবারিক সূত্রে জানা যায়, শওকতের মানসিক সমস্যার কারণে তার স্ত্রী মোসা. আরিফা (২৫) তিন কন্যাসন্তানকে নিয়ে একই এলাকার বাবার বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিজের বাড়িতে যাবেন বলে ওই বাড়ি থেকে বের হন শওকত।

‎

‎বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, এনায়েতনগর এলাকায় একজনের ফাঁসিতে ঝুলে থাকার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত