ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

শ্রমিকদের ন্যায়সংগত মজুরি নির্ধারণ ও কলকারখানা সুরক্ষার আহ্বান- আবদুল জব্বার

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি সুনিশ্চিত করার পাশাপাশি শিল্প-কলকারখানার সুরক্ষা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।

​মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।

​বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "একদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে, অন্যদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ১০-১২ হাজার টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বাজার সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সামান্য মজুরিতে শ্রমিকদের ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা অসম্ভব হয়ে পড়েছে।"

​তিনি শ্রমিক আন্দোলনের নামে কোনো প্রকার সহিংসতা বা নৈরাজ্য না করার অনুরোধ জানান। যানবাহন ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "প্রকৃত শ্রমিকরা কখনোই নিজেদের কষ্টের উপার্জিত অর্থ ও দেশের সম্পদ নষ্ট করতে পারে না। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কোনো তৃতীয় পক্ষ বা সুবিধাবাদী গোষ্ঠী যেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।"

​অনতিবিলম্বে মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কারখানাভিত্তিক সমস্যা চিহ্নিত করে বাস্তবমুখী ও ন্যায়সংগত মজুরি নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

​একইসঙ্গে রাজনৈতিক দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শ্রমিকদের ন্যায়সংগত মজুরি নির্ধারণ ও কলকারখানা সুরক্ষার আহ্বান- আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মজুরি সুনিশ্চিত করার পাশাপাশি শিল্প-কলকারখানার সুরক্ষা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার।

​মঙ্গলবার (৩ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত হয়ে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।

​বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, "একদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে, অন্যদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ১০-১২ হাজার টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বাজার সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সামান্য মজুরিতে শ্রমিকদের ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা অসম্ভব হয়ে পড়েছে।"

​তিনি শ্রমিক আন্দোলনের নামে কোনো প্রকার সহিংসতা বা নৈরাজ্য না করার অনুরোধ জানান। যানবাহন ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "প্রকৃত শ্রমিকরা কখনোই নিজেদের কষ্টের উপার্জিত অর্থ ও দেশের সম্পদ নষ্ট করতে পারে না। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কোনো তৃতীয় পক্ষ বা সুবিধাবাদী গোষ্ঠী যেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।"

​অনতিবিলম্বে মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে কারখানাভিত্তিক সমস্যা চিহ্নিত করে বাস্তবমুখী ও ন্যায়সংগত মজুরি নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

​একইসঙ্গে রাজনৈতিক দলমত নির্বিশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত