ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

কুড়িগ্রামে খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিস আয়োজিত কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি নিয়ে আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের শহীদ মিনার, শাপলা চত্বরে খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে ও জেলা খেলাফত মজলিস সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় উক্ত সমাবেশে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার মো. সিরাজুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম, ইসলামী  যুব মজলিস কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিস রংপুর বিভাগের সহকারি জোন পরিচালক মো. সবেবর রহমান, সহকারি জোন পরিচালক অধ্যক্ষ এ.কে.এম. গোলাম আযম, রংপুর মহানগর সভাপতি উপাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান মণ্ডল রাজু, রংপুর জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, আহমদ আলী, জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা সভাপতি মুকুল মিয়া, গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা নুরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান পারভেজ, প্রমুখ৷ 

সমাবেশে উত্থাপিত দাবিসমূহের মধ্যে ছিল - গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো ও সরবরাহ নিশ্চিতকরণ। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ। মাদক নির্মূল, অপরাধ দমন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা। কওমি মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা। কওমি সনদের স্বীকৃতি ও সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ প্রদান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত