লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবীতে নারায়ণগঞ্জ জেলার সমাবেশ ও বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াস বলেছেন, আওয়ামীলীগ মূলত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী, যারা ঘোষণা দিয়ে লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে। অবিলম্বে লগি বৈঠার সন্ত্রাসী খুনীদের বিচার করতে হবে।
তিনি আজ বুধবার বিকালে বন্দর থানার মদনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। প্রিন্সিপাল মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, দেওয়ান খোরশেদ আলম, মাওলানা খোরশেদ আলম ফারুকী, মাওলানা আরিফুর রহমান, মাওলানা ইবরাহীম হাসান প্রমূখ।
মাসুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, কোনো সভ্য মানুষ এভাবে ঘোষণা দিয়ে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করতে পারে না। তারা তাদের নেতা কর্মীদেরকে রক্ত পিপাসু বাহিনী হিসেবে গড়ে তুলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে জাতির সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে সেই লাশের ওপর নৃত্য করেছিল। যা কোনো মানুষ করতে পরে না, আওয়ামীলীগ মূলত একটি হিংস্র হায়েনার চরিত্র নিয়ে আবির্ভুত হয়েছিল। লগি বৈঠার তা-বের মাধ্যমে তারা গণতন্ত্রের স্বাভাবিক যাত্রাপথকে ভিন্ন দিকে প্রবাহিত করেছিল, যার ধারাবাহিকতায় দীর্ঘ সতেরো বছর দেশে ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম ছিল। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদী দুঃশাসনের দিকে ফিরে যেতে চায় না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই স্থানে পরবর্তীতে আটাশে অক্টোবর ভয়াবহ তা-বের ভিডিও ডকুমেন্টারী প্রদর্শিত হয়।
*ফতুল্লা থানার বিক্ষোভ সমাবেশ ও মিছিল* : ফতুল্লা থানার উদ্যোগে আজ বুধবার বিকেলে পাগলা বাজারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। থানা আমীর গাজী আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মাওলানা নাসির উদ্দিন প্রমূখ।
এনায়েত নগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল : আটাশে অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবীতে আজ বিকেলে এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না।
আড়াইহাজারে আলোচনা সভা আওয়ামী সন্ত্রাসীদের পৈশাচিক লগি বৈঠার তাণ্ডব দিবস উপলক্ষ্যে আজ বিকেলে আড়াইহাজার উপজেলা জামায়াতের উদ্যোগে অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মো. ইলিয়াস মোল্লা।
রূপগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ : লগি বৈঠার ভয়াবহ তাণ্ডব দিবস উপলক্ষ্যে আজ বিকেলে রূপগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য এড. ইসরাফিল হোসাইন।
আপনার মতামত লিখুন