ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

কেয়ার লিডারদের দক্ষতায় মমতাময় নারায়ণগঞ্জ: প্যালিয়েটিভ কেয়ারের ওপর বিশেষ রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত

​কমিউনিটি পর্যায়ে নিরাপদ, কার্যকর ও সহমর্মিতাপূর্ণ গৃহভিত্তিক সেবা জোরদার করার লক্ষ্যে কেয়ার লিডারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক বিশেষ রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা। ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের আওতায় দায়িত্ব পালনে আগ্রহী পরিচর্যাকারীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে গত ২৬ অক্টোবর ২০২৬ এই কর্মশালার আয়োজন করা হয়।

​দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চারজন সিনিয়র স্টাফ নার্স।

​কর্মশালাটিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ লক্ষ্যে অংশগ্রহণকারীদের চারটি আলাদা দলে বিভক্ত করে বিভিন্ন প্রয়োজনীয় সেবাদান পদ্ধতি শেখানো হয়। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে ছিল মুখগহ্বরের যত্ন, ত্বকের সঠিক পরিচর্যা এবং নিয়মিত বিছানার চাদর পরিবর্তন।

 শয্যাশায়ী রোগীদের ক্ষেত্রে চাপজনিত ক্ষত (ব্লেড সোর/প্রেসার সোর) প্রতিরোধ এবং নিরাপদে রোগীর পার্শ্ব পরিবর্তনের কৌশল। বিছানায় রোগীকে গোসল করানো এবং এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে স্থানান্তর পদ্ধতি। নেবুলাইজার ও ইনহেলার ব্যবহারের সঠিক নিয়ম এবং শ্বাস-প্রশ্বাসের বিভিন্ন প্রয়োজনীয় ব্যায়াম।

​আয়োজকদের মতে, এই রিফ্রেশার প্রশিক্ষণের মাধ্যমে পরিচর্যাকারীদের দক্ষতা যেমন বহুগুণ বৃদ্ধি পাবে, তেমনি প্রান্তিক ও কমিউনিটি পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ারের সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কেয়ার লিডারদের দক্ষতায় মমতাময় নারায়ণগঞ্জ: প্যালিয়েটিভ কেয়ারের ওপর বিশেষ রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

​কমিউনিটি পর্যায়ে নিরাপদ, কার্যকর ও সহমর্মিতাপূর্ণ গৃহভিত্তিক সেবা জোরদার করার লক্ষ্যে কেয়ার লিডারদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক বিশেষ রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা। ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের আওতায় দায়িত্ব পালনে আগ্রহী পরিচর্যাকারীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে গত ২৬ অক্টোবর ২০২৬ এই কর্মশালার আয়োজন করা হয়।

​দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চারজন সিনিয়র স্টাফ নার্স।

​কর্মশালাটিতে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ লক্ষ্যে অংশগ্রহণকারীদের চারটি আলাদা দলে বিভক্ত করে বিভিন্ন প্রয়োজনীয় সেবাদান পদ্ধতি শেখানো হয়। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে ছিল মুখগহ্বরের যত্ন, ত্বকের সঠিক পরিচর্যা এবং নিয়মিত বিছানার চাদর পরিবর্তন।

 শয্যাশায়ী রোগীদের ক্ষেত্রে চাপজনিত ক্ষত (ব্লেড সোর/প্রেসার সোর) প্রতিরোধ এবং নিরাপদে রোগীর পার্শ্ব পরিবর্তনের কৌশল। বিছানায় রোগীকে গোসল করানো এবং এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে স্থানান্তর পদ্ধতি। নেবুলাইজার ও ইনহেলার ব্যবহারের সঠিক নিয়ম এবং শ্বাস-প্রশ্বাসের বিভিন্ন প্রয়োজনীয় ব্যায়াম।

​আয়োজকদের মতে, এই রিফ্রেশার প্রশিক্ষণের মাধ্যমে পরিচর্যাকারীদের দক্ষতা যেমন বহুগুণ বৃদ্ধি পাবে, তেমনি প্রান্তিক ও কমিউনিটি পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ারের সুফল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত