ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এনসিপির মশক নিধন ও সচেতনতা কর্মসূচি

নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফগার মেশিন দিয়ে মশা নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় যুবক ও মুরুব্বিদের সাথে নিয়ে সকাল ও সন্ধ্যায় দুই ধাপে ফতুল্লার বিভিন্ন এলাকায় জলাবদ্ধ স্থান ও ড্রেনগুলোতে ওষুধ ছিটানো হয়। কর্মসূচির অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত স্থানগুলোতে লার্ভা ধ্বংস কার্যক্রম ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশে কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা হয়।

কর্মসূচিসূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় এ বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে এনসিপি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারি বলেন, "এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের নির্দেশনায় আমরা এ বিশেষ অভিযান পরিচালনা করছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের সবার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জনস্বার্থে আমাদের এ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি নিয়মিত চলমান থাকবে।"

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ফতুল্লায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এনসিপির মশক নিধন ও সচেতনতা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ফগার মেশিন দিয়ে মশা নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় যুবক ও মুরুব্বিদের সাথে নিয়ে সকাল ও সন্ধ্যায় দুই ধাপে ফতুল্লার বিভিন্ন এলাকায় জলাবদ্ধ স্থান ও ড্রেনগুলোতে ওষুধ ছিটানো হয়। কর্মসূচির অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হিসেবে চিহ্নিত পরিত্যক্ত ও অব্যবহৃত স্থানগুলোতে লার্ভা ধ্বংস কার্যক্রম ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশে কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা হয়।

কর্মসূচিসূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় এ বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে এনসিপি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান গাফফারি বলেন, "এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের নির্দেশনায় আমরা এ বিশেষ অভিযান পরিচালনা করছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের সবার সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জনস্বার্থে আমাদের এ পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি নিয়মিত চলমান থাকবে।"

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত