ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বিএনপির রাজনীতিতে চর পড়েছে’ : বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

কিশোরগঞ্জে ‘আমি ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি। একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। তাই ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাকে সেই নদী থেকে সরে আসতে হয়েছে। আমি আরেকটি বড় নদীতে এসেছি, সেই নদী হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জন।

তিনি বলেন, ‘৪০ বছর রাজনীতিতে আমার ভুল ছিল না। কিন্তু সেই নদীতে আজ চর পড়ে গেছে। তাই বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ধারণ করেছেন। ইনশাআল্লাহ, আমরা আল্লাহর কাছে পৌঁছাব, ইনশাআল্লাহ আমরা সাগরে যাব। আমাদের জয় হবেই হবে, সত্যের জয় হবে। বিজয় হবে, ইনশাআল্লাহ।’

আক্তারুজ্জামান রঞ্জন আরও বলেন, ‘আমি জনগণের কল্যাণের জন্য হিমালয় পর্বত ডিঙাতেও পিছপা হবো না। নারায়ে তাকবির, আল্লাহু আকবার! বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ।’

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমার সকল নাজাতের উৎস হলেন পরম করুণাময় আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করি। আমি মনে করি, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে আল্লাহর সহায়তা ও সম্মতি প্রয়োজন। আমরা ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে চাই।’

বিমানবন্দরকেন্দ্রিক ঘটনার পর গ্রেপ্তার হয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ায় মেজর (অব.) মোহাম্মদ আক্তারুজ্জামান রঞ্জনকে এ গণসংবর্ধনা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

জেলা জামায়াতের নবনির্বাচিত আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারি নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ।

এর আগে সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াত এবং সকাল ১০টায় পুলেরঘাট বাজারে পুলেরঘাট আঞ্চলিক শাখা জামায়াত তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। এসব কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বিএনপির রাজনীতিতে চর পড়েছে’ : বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত