রূপগঞ্জ তারাবো পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী আল আমীনের গণসংযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, অন্যায়, অশান্তি, মাদক ,সন্ত্রাস, দখল, চাঁদাবাজি, দূর্ণীতি মোকাবিলায় সৎ যোগ্য প্রার্থীদের বিজয়ী করুন।
তিনি আজ সকালে তারাবোর রুপসী এলাকায় জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র ও কাউন্সিল প্রার্থীদের সমর্থনে পরিচালিত গণসংযোগ অভিযানের শুরুতের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তারাবো পৌর আমীর রূপগঞ্জ উপজেলা কর্ম পরিষদ সদস্য ডা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের তারাবো পৌরসভায় জামায়াত সমর্থিক মেয়র প্রার্থী আল আমীন, পৌর সেক্রেটারী রাফিউল হক নওফেল, আবদুল কাদের, মোবারক হোসাইন, ইসহাক কাজী সহ তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত তারাব পৌরসভায় কোন জন প্রতিনিধি না থাকায় জনগণ বিভিন্ন নাগরিক সেবা তাকে বঞ্চিত হচ্ছেন। তারাব পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জামেয়াত ইসলামীর প্রার্থী খন্দকার মো: আল আমিন নির্বাচিত হলে তিনি তারাব পৌরসভা একটি আধুনিক ও উন্নত পৌরসভা গড়ে তোলার চেষ্টা করবেন ।
হাফিজুর রহমান বলেন, ৫ ই আগস্টের পর জনগণের প্রত্যাশা ছিল পূর্বের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিলোপ সাধন হবে। কিন্তু দেখা গেল পূর্বের ন্যায় দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস অব্যাহত আছে।, বরং কোনো কোনো এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক সহ বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী'রর প্রার্থী যদি নির্বাচিত হন তাহলে সন্ত্রাস ও মাদকসহ মুক্ত সমাজ গড়ে তোলা হবে।
তিনি আগামী পৌর নির্বাচনে সৎ, যোগ্য, আদর্শ ও চরিত্রবান প্রার্থী নির্বাচিত করার জন্য তারাবো পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
পথসভা শেষে তিনি মেয়র প্রার্থী আল আমিনের পরিচিতিমূলক লিফলেট বিতরণ করেন।
আপনার মতামত লিখুন