ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ধামরাইয়ে তিন বাড়ির ফটকে কাফনের কাপড়, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

ঢাকার ধামরাইয়ে তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও কাটা মুরগি রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন স্থানীয় বাসিন্দা মোসলেহ উদ্দিন, ওয়াহিদ ভুইয়া রিপন ও সেন্টু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে একটি ব্যাগ ঝুলতে দেখা যায়। পরদিন বৃহস্পতিবার সকালে প্রতিবেশী ওয়াহিদ ভুইয়া রিপন ও সেন্টু মিয়ার বাড়ির ফটকেও একই ধরনের সামগ্রী পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোসলেহ উদ্দিনের অভিযোগ, গত ২৪ অক্টোবর দুর্বৃত্তরা তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় যারা তাঁকে সহযোগিতা করেছিলেন, তাঁদের বাড়িতেও এবার কাফনের কাপড় রেখে ভয়ভীতি দেখানো হয়েছে। জমি কেনাকে কেন্দ্র করে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ওয়াহিদ ভুইয়া রিপনের দাবি, পূর্বশত্রুতার জেরে একটি চক্র পরিকল্পিতভাবে তাঁদের পরিবারকে ভয় দেখানোর উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় সেন্টু মিয়া সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীরা প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ধামরাই থানায় লিখিত অভিযোগ দেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে তিন বাড়ির ফটকে কাফনের কাপড়, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও কাটা মুরগি রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন স্থানীয় বাসিন্দা মোসলেহ উদ্দিন, ওয়াহিদ ভুইয়া রিপন ও সেন্টু মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে একটি ব্যাগ ঝুলতে দেখা যায়। পরদিন বৃহস্পতিবার সকালে প্রতিবেশী ওয়াহিদ ভুইয়া রিপন ও সেন্টু মিয়ার বাড়ির ফটকেও একই ধরনের সামগ্রী পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোসলেহ উদ্দিনের অভিযোগ, গত ২৪ অক্টোবর দুর্বৃত্তরা তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় যারা তাঁকে সহযোগিতা করেছিলেন, তাঁদের বাড়িতেও এবার কাফনের কাপড় রেখে ভয়ভীতি দেখানো হয়েছে। জমি কেনাকে কেন্দ্র করে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ওয়াহিদ ভুইয়া রিপনের দাবি, পূর্বশত্রুতার জেরে একটি চক্র পরিকল্পিতভাবে তাঁদের পরিবারকে ভয় দেখানোর উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় সেন্টু মিয়া সুষ্ঠু তদন্ত, জড়িতদের শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীরা প্রথমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে ধামরাই থানায় লিখিত অভিযোগ দেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত