ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দর রেজিষ্ট্রি অফিসে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না : সাব রেজিস্ট্রার ফারহানা

বন্দরে নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার ফারহানা আজিজ বলেছেন,এই অফিসে কোনরকম অনিয়ম অসঙ্গতি ও দুর্নীতি বরদাস্ত করা হবে না।শতভাগ নিয়মনীতি মেনে সচ্ছতার মাধ্যমে যেকোন দলিল রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে।সরকারের নীতিমালার বাইরে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। রেজিষ্ট্রেশন সেবা নিশ্চিত এবং যেকোন অনিয়ম অসঙ্গতি দূর করতে দলিল লিখকদের সার্বিক সহায়তা কামনা করেন নবনিযুক্ত সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লিখকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি।গত সোমবার (৩ নভেম্বর) সাব রেজিস্ট্রার হিসেবে তিনি যোগদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বন্দর থানা দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মো.মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. মাজহারুল ইসলাম খান পাভেল খান, সাবেক অর্থ সম্পাদক দবির হোসেন, আফসার উদ্দিন আহমদ খোকন, সোহেল খান বাবু, সিনিয়র দলিল লিখক করিম দেওয়ান,দ্বীন ইসলাম দিপু সহ অন্যান্য দলিল লিখক বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় তারা নবাগত সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ কে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে সরকারের রাজস্ব আদায়ে দলিল লিখকদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ বলেন,মানুষের কাংখিত সঠিক সেবা নিশ্চিত করার পাশাপাশি তিনি নিজেও সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।তিনি দলিল লিখক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বন্দর রেজিষ্ট্রি অফিসে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না : সাব রেজিস্ট্রার ফারহানা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বন্দরে নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার ফারহানা আজিজ বলেছেন,এই অফিসে কোনরকম অনিয়ম অসঙ্গতি ও দুর্নীতি বরদাস্ত করা হবে না।শতভাগ নিয়মনীতি মেনে সচ্ছতার মাধ্যমে যেকোন দলিল রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হবে।সরকারের নীতিমালার বাইরে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। রেজিষ্ট্রেশন সেবা নিশ্চিত এবং যেকোন অনিয়ম অসঙ্গতি দূর করতে দলিল লিখকদের সার্বিক সহায়তা কামনা করেন নবনিযুক্ত সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল লিখকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি।গত সোমবার (৩ নভেম্বর) সাব রেজিস্ট্রার হিসেবে তিনি যোগদান করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বন্দর থানা দলিল লিখক সমিতির সাবেক সভাপতি মো.মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. মাজহারুল ইসলাম খান পাভেল খান, সাবেক অর্থ সম্পাদক দবির হোসেন, আফসার উদ্দিন আহমদ খোকন, সোহেল খান বাবু, সিনিয়র দলিল লিখক করিম দেওয়ান,দ্বীন ইসলাম দিপু সহ অন্যান্য দলিল লিখক বৃন্দ উপস্থিত ছিলেন।এসময় তারা নবাগত সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ কে ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে সরকারের রাজস্ব আদায়ে দলিল লিখকদের অসামান্য অবদানের কথা উল্লেখ করে সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ বলেন,মানুষের কাংখিত সঠিক সেবা নিশ্চিত করার পাশাপাশি তিনি নিজেও সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।তিনি দলিল লিখক সহ সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত