নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। গত ৫ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্তে এই দায়িত্ব প্রদান করা হয়। ৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয় উত্তর) শওকত আলী। তিনি নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদ্য নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। গত ৫ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় আহবায়ক ও সদস্য সচিবের সিদ্ধান্তে এই দায়িত্ব প্রদান করা হয়।৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগীয় উত্তর) শওকত আলী। তিনি নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদ্য বিদায়ী আহবায়ক।শওকত আলী বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কোন নেতা স্থানীয় পদে থাকতে পারবেন না। সেই সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়কের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত আহবায়ক পদে দায়িত্ব দেয়া হয়েছে শাহীনা ইসলাম মুক্তিকে। আমি তার সফলতা কামনা করছি।উল্লেখ্য, শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে। তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।