নারায়ণগঞ্জ মহানগর কিন্ডার গার্টেন পরিষদের শিক্ষক সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর (শনিবার) বাংলাদেশ কিন্ডার গার্টেন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক শিক্ষক সভা অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে উক্ত শিক্ষক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্টেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
উক্ত সভায় তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা রবিনকে সভাপতি এবং আদর্শ স্কুলের সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
প্রধান অতিথি বলেন - যে সকল শিক্ষকবৃন্দ আজ কিন্ডার গার্টেন পরিষদের দায়িত্বশীল নির্বাচিত হলেন আমি আশা করি তাদের মাধ্যমেই নারায়ণগঞ্জ মহানগরীর প্রতিটি কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানে এ পরিষদের দাওয়াত পৌছবে। তিনি বলেন শিক্ষায় জাতির মেরুদন্ড। শুধু শিক্ষা দিলেই হবেনা নৈতিক ও আদর্শ শিক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষাঙ্গনে আজ নৈতিক সংকট দেখা দিয়েছে আপনাদের মতো শিক্ষকরাই পারবেন শিক্ষা প্রতিষ্ঠানে পেশাগত দক্ষতার মাধ্যমে নৈতিক মান ফিরিয়ে আনতে। পাশাপাশি তিনি সকল অসচ্চল শিক্ষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান।
আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি ডাঃ নুরুল ইসলাম স্যারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব নাজির আহমদ, আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দীন আহমদ, আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মোঃ বেলায়েত হোসেন, মাধ্যমিক শিক্ষক পরিষদের নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি মোঃ আক্তারুজ্জামান,কিন্ডার গার্টেন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সহ- সভাপতি মোঃ আব্দুস সালাম প্রমুখ।
আপনার মতামত লিখুন