ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ৭ নভেম্বর শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

​দিবসের শুরুতে ওসমাণী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যকার একটি আকর্ষণীয় প্রীতি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলের খেলোয়াড় ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ঐতিহাসিক এই দিনের তাৎপর্য তুলে ধরেন।

​অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিল্পীরা উদ্বুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ৭ নভেম্বর শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

​দিবসের শুরুতে ওসমাণী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যকার একটি আকর্ষণীয় প্রীতি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দলের খেলোয়াড় ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

​পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ঐতিহাসিক এই দিনের তাৎপর্য তুলে ধরেন।

​অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিল্পীরা উদ্বুদ্ধ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত