ঢাকা   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

আসন্ন বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আনোয়ার হোসেনের উদ্যোগে এলাকাবাসীর জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

​৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এটাবন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এই মানবিক কর্মসূচি পালিত হয়। নারায়ণগঞ্জ মেডিভিশন আই হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প পরিচালিত হয়।

​চক্ষু পরীক্ষা কর্মসূচির উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে মেম্বার পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, "আমি আপনাদের এই বন্দর ১ নম্বর ওয়ার্ডেরই সন্তান। আপনারা আমাকে চেনেন ও জানেন; আমি সবসময় জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি এবং মানুষের সেবা করাকে ইবাদত মনে করি। তারই ধারাবাহিকতায় অত্র ওয়ার্ডের সাধারণ মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে আজকের এই উদ্যোগ নিয়েছি।"

​তিনি আরও বলেন, "আমার এই ক্ষুদ্র আয়োজনে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আপনাদের এই ভালোবাসার টানে ভবিষ্যতে আরও বড় পরিসরে আপনাদের সেবায় পাশে থাকব, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আজীবন এই বন্দর ১ নম্বর ওয়ার্ডবাসীর পাশে থেকে সেবা করে যাওয়ার ব্রত নিয়েছি।"

​উক্ত চক্ষু চিকিৎসাক্যাম্পে চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন নারায়ণগঞ্জ মেডিভিশন আই হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলমগীর হোসেন, ডা. রবিউল ইসলাম, মার্কেটিং ম্যানেজার আশীষ কুমার, মার্কেটিং অফিসার মো. বেল্লাল এবং ক্যাম্প অর্গানাইজার মো. ইখতিয়ার উদ্দিন, শরীফ হোসেন, শাহীন সিকদার, ইমরান হোসেন, মো. রুবেল কিবরিয়া, আক্তারুল জামান সোহেল ও তসলিম খান প্রমুখ।

​বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ গ্রহণ করায় এলাকার সাধারণ মানুষ প্রার্থী আনোয়ার হোসেন ও আয়োজক টিমকে ধন্যবাদ জানান এবং তার সাফল্য কামনা করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বন্দরে মেম্বার প্রার্থী আনোয়ার হোসেনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

আসন্ন বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আনোয়ার হোসেনের উদ্যোগে এলাকাবাসীর জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

​৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এটাবন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এই মানবিক কর্মসূচি পালিত হয়। নারায়ণগঞ্জ মেডিভিশন আই হাসপাতালের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প পরিচালিত হয়।

​চক্ষু পরীক্ষা কর্মসূচির উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে মেম্বার পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, "আমি আপনাদের এই বন্দর ১ নম্বর ওয়ার্ডেরই সন্তান। আপনারা আমাকে চেনেন ও জানেন; আমি সবসময় জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি এবং মানুষের সেবা করাকে ইবাদত মনে করি। তারই ধারাবাহিকতায় অত্র ওয়ার্ডের সাধারণ মানুষের চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে আজকের এই উদ্যোগ নিয়েছি।"

​তিনি আরও বলেন, "আমার এই ক্ষুদ্র আয়োজনে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আপনাদের এই ভালোবাসার টানে ভবিষ্যতে আরও বড় পরিসরে আপনাদের সেবায় পাশে থাকব, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আজীবন এই বন্দর ১ নম্বর ওয়ার্ডবাসীর পাশে থেকে সেবা করে যাওয়ার ব্রত নিয়েছি।"

​উক্ত চক্ষু চিকিৎসাক্যাম্পে চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন নারায়ণগঞ্জ মেডিভিশন আই হাসপাতালের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলমগীর হোসেন, ডা. রবিউল ইসলাম, মার্কেটিং ম্যানেজার আশীষ কুমার, মার্কেটিং অফিসার মো. বেল্লাল এবং ক্যাম্প অর্গানাইজার মো. ইখতিয়ার উদ্দিন, শরীফ হোসেন, শাহীন সিকদার, ইমরান হোসেন, মো. রুবেল কিবরিয়া, আক্তারুল জামান সোহেল ও তসলিম খান প্রমুখ।

​বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ গ্রহণ করায় এলাকার সাধারণ মানুষ প্রার্থী আনোয়ার হোসেন ও আয়োজক টিমকে ধন্যবাদ জানান এবং তার সাফল্য কামনা করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত