বন্দর শীতলক্ষ্যা তৃতীয় সেতুতে মর্মান্তিক বাইক দুর্ঘটনা: নিঝুম ২১ নামের এক যুবক নিহত, আহত ১
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা তৃতীয় সেতুতে (ম্যাডোনা সংলগ্ন এলাকা) এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিঝুম (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত নিঝুম বন্দর উপজেলার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ মোল্লা বাড়ির মৃত শাজাহান বাবুর্চির ভাতিজা এবং মাসুদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে নিঝুম ও তার এক সঙ্গী মোটরসাইকেল নিয়ে শীতলক্ষ্যা তৃতীয় সেতু এলাকায় পৌঁছান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকটি আকস্মিক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন নিঝুম।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিঝুমকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে নিহত নিঝুমের পরিবার ও পুরো নবীগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন