ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী নেতাকর্মীরা উসকানি দিচ্ছে- রিয়াদ

শ্রমিকদের চলমান ন্যায্য দাবিকে কেন্দ্র করে একটি নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী নেতাকর্মীরা উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি নারায়ণগঞ্জ জেলার চলমান শ্রমিক অসন্তোষ বিষয়ে এনসিসিআই এর উদ্যোগে নারায়ণগঞ্জে অবস্থিত জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, তারা শ্রমিকদের ভুল বুঝিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, আমি সবসময় শ্রমিকদের পক্ষে। শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে আমিও একমত। প্রধানমন্ত্রীসহ আমরাও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আগামী জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। এনসিসিআই এর উদ্যোগে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতৃবৃন্দ শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন অংশীজন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী নেতাকর্মীরা উসকানি দিচ্ছে- রিয়াদ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

শ্রমিকদের চলমান ন্যায্য দাবিকে কেন্দ্র করে একটি নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী নেতাকর্মীরা উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি নারায়ণগঞ্জ জেলার চলমান শ্রমিক অসন্তোষ বিষয়ে এনসিসিআই এর উদ্যোগে নারায়ণগঞ্জে অবস্থিত জাতীয় ও স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, তারা শ্রমিকদের ভুল বুঝিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি বলেন, আমি সবসময় শ্রমিকদের পক্ষে। শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে আমিও একমত। প্রধানমন্ত্রীসহ আমরাও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে। এ বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আগামী জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হবে। এনসিসিআই এর উদ্যোগে সভায় আরও বক্তব্য দেন বিএনপির নেতৃবৃন্দ শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন অংশীজন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত