ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

সরকার দলিয় লোকজন শ্রমিকদের এ-ই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন: না'গঞ্জ ডিসি

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবীতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে। সরকারীভাবে মাঞ্জুরী কমিশন নতুন করে বেতন বৃদ্ধির ঘোষণা দেয়। এ-ই দাবীকে মেনে নিতে এবং শ্রমিকদের কর্মে ফিরে যেতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সহ বিএনপি নেতৃবৃন্দ মাঠপর্যায়ে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শবু মার্কেট এলাকায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং দেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এসময় বলেন- জন ভোগান্তী সৃষ্টি হয়, এমন কোন কিছু আমরা করতে দিব না। আপনাদের সকলের সহযোগিতা চাই। এর পিছনে কার কার হাত আছে তা বের করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। আশা করি অতি শীঘ্রই বেরিয়ে আসবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ-ই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন- খেয়ে না খেয়ে সরকার দলিয় লোকজন শ্রমিকদের এ-ই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলার অন্যান্য সংসদ সদস্যরাও খেয়ে না খেয়ে শ্রমিকদের এ-ই বিশৃঙ্খলা প্রশমিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সরকার দলিয় লোকজন শ্রমিকদের এ-ই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন: না'গঞ্জ ডিসি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবীতে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সড়ক অবরোধ করে রাখে। সরকারীভাবে মাঞ্জুরী কমিশন নতুন করে বেতন বৃদ্ধির ঘোষণা দেয়। এ-ই দাবীকে মেনে নিতে এবং শ্রমিকদের কর্মে ফিরে যেতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সহ বিএনপি নেতৃবৃন্দ মাঠপর্যায়ে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শবু মার্কেট এলাকায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং দেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এসময় বলেন- জন ভোগান্তী সৃষ্টি হয়, এমন কোন কিছু আমরা করতে দিব না। আপনাদের সকলের সহযোগিতা চাই। এর পিছনে কার কার হাত আছে তা বের করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। আশা করি অতি শীঘ্রই বেরিয়ে আসবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ-ই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন- খেয়ে না খেয়ে সরকার দলিয় লোকজন শ্রমিকদের এ-ই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলার অন্যান্য সংসদ সদস্যরাও খেয়ে না খেয়ে শ্রমিকদের এ-ই বিশৃঙ্খলা প্রশমিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত