বন্দর সাংবাদিক কল্যান সমিতিতে মুহসীন দেওয়ান কে উপদেষ্টার দ্বায়িত্ব প্রদান
বন্দর সাংবাদিক কল্যান সমিতিতে উপদেষ্টা হিসেবে এম, এইচ, মুহসীন দেওয়ান কে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় বন্দর সাংবাদিক কল্যান সমিতির এক সভা অনুষ্ঠিত হয়।
বন্দর সাংবাদিক কল্যান সমিতি (গভঃ রেজিষ্ট্রেশন আর-১৬১) সভায় সংগঠনের সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে এম, এইচ, মুহসীন দেওয়ান কে উপদেষ্টার দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এম, এইচ, মুহসীন দেওয়ান বলেন, সরকারি অনুমোদিত এমন একটি প্রতিষ্ঠিত সাংবাদিকদের কল্যাণে নিয়োজিত সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পেয়ে আমি নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছি। আগামীদিনে সংগঠনকে পরিচালনার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব সেই সাথে সবার সহযোগীতা কামনা করছি।
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহিন আহমেদের সঞ্চালনায় সংগঠনের সহ-সভাপতি শরিফ হোসেন চিশতি, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক লতিফ রানা, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, নির্বাহী সদস্য দ্বীন ইসলাম দীপু, সদস্য মহিউদ্দিন সিদ্দিকী,
মো. মেহেবুব মিয়া, সদস্য রাশেদুল হাসান অভি উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন