ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

​চাকুরির প্রলোভনে যুবকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

চাকুরির প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া থেকে এক যুবককে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় এনে টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী যুবককে উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার শাকিল নামের এক যুবকের প্রলোভনে পড়ে নারায়ণগঞ্জের নবীগঞ্জে আসেন ওই ভুক্তভোগী। মঙ্গলবার সকালে তাকে কুশিয়ারা বড় ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন কৌশল ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়া হয়।

​পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী যুবক ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

​এ বিষয়ে বন্দর থানার পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাকিলসহ অন্য সহযোগীরা পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

​চাকুরির প্রলোভনে যুবকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

চাকুরির প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া থেকে এক যুবককে নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় এনে টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী যুবককে উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার শাকিল নামের এক যুবকের প্রলোভনে পড়ে নারায়ণগঞ্জের নবীগঞ্জে আসেন ওই ভুক্তভোগী। মঙ্গলবার সকালে তাকে কুশিয়ারা বড় ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন কৌশল ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়া হয়।

​পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী যুবক ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

​এ বিষয়ে বন্দর থানার পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাকিলসহ অন্য সহযোগীরা পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত