ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত ২


মোঃ রাকিবুল হাসান
মোঃ রাকিবুল হাসান দুমকী
| ফটো কার্ড

দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত ২
পটুয়াখালীর দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলায় আহত ২

পটুয়াখালীর দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় কলেজ চলাকালীন সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় কলেজ ছাত্রাবাস দুই শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ আহত হয়।

আহত দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ জানান, কলেজের এক শিক্ষার্থীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থী লিয়াম ও মারুফ বহিরাগত ফোরকান, নাদিম, তানভীর সহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। 

কলেজ অধ্যক্ষ রেহেনা আক্তার জানান, কলেজ  চলাকালীন সময় ২০ থেকে ২৫ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের দুই শিক্ষার্থী আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন "বাংলার শিরোনামের এ প্রতিবেদক'কে" জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত ২

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image


পটুয়াখালীর দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় কলেজ চলাকালীন সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় কলেজ ছাত্রাবাস দুই শিক্ষার্থী দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ আহত হয়।

আহত দ্বীন ইসলাম ও গোলাম মোরশেদ জানান, কলেজের এক শিক্ষার্থীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থী লিয়াম ও মারুফ বহিরাগত ফোরকান, নাদিম, তানভীর সহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। 

কলেজ অধ্যক্ষ রেহেনা আক্তার জানান, কলেজ  চলাকালীন সময় ২০ থেকে ২৫ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের দুই শিক্ষার্থী আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন "বাংলার শিরোনামের এ প্রতিবেদক'কে" জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত