নারায়ণগঞ্জ মহানগরীতে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ আদর্শ স্কুল ক্যাম্পাসে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জিনিয়াস ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সকালে আয়োজিত এই পরীক্ষায় প্রায় ৪,০০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন পুরো কেন্দ্র ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন জিনিয়াস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সিটি মেয়র প্রার্থী জননেতা মাওলানা আবদুল জব্বার। এ সময় তিনি পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিনিয়াস ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, দাওয়াতুল ইসলাম সোসাইটি নারায়ণগঞ্জ ও আল মুঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ গণমানুষের নেতা মাওলানা মঈনুদ্দিন আহমদ; জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জননেতা মাওলানা জামাল হোসাইন; বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফিক; জিনিয়াস ফাউন্ডেশনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন আহমদ; জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ মহানগরীর পরিচালক অমিত হাসান; সাবেক পরিচালক হাফেজ আবদুল মোমিন; সাবেক উপদেষ্টা জনাব কাউসার আলম; সাবেক উপদেষ্টা আবু নাঈম এবং আদর্শ স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাইনুদ্দিন আহমদসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরীক্ষা সফলভাবে সম্পন্ন করায় আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন