ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

দাওয়াতি মাস উপলক্ষে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত নভেম্বরব্যাপী ‘দাওয়াতি মাস-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন সদর থানা শাখার এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​গত ২৮ অক্টোবর ২০২৬, বুধবার সন্ধ্যায় মজলিস কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। খোলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা শাখার সভাপতি খন্দকার হাফেজ আওলাদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

​সভা পরিচালনায় ছিলেন মহানগর শ্রম সম্পাদক ও সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার। বৈঠকে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম নারায়ণগঞ্জের সদর থানা এলাকায় কীভাবে কার্যকর ও সুসংগঠিতভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​উক্ত নির্বাহী বৈঠকে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মারুফ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল্লাহ এবং অর্থ সম্পাদক মুহাম্মদ ছফিউল্লাহ। এছাড়া থানা নির্বাহী কমিটির সদস্য পীর মোহাম্মদ বাপ্পি, হাশেম সিকদার, ফরহাদ হোসাইন, হাফেজ কামরুল ইসলাম ও মনির শিকদারসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

দাওয়াতি মাস উপলক্ষে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানার নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত নভেম্বরব্যাপী ‘দাওয়াতি মাস-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন সদর থানা শাখার এক গুরুত্বপূর্ণ নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​গত ২৮ অক্টোবর ২০২৬, বুধবার সন্ধ্যায় মজলিস কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। খোলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও সদর থানা শাখার সভাপতি খন্দকার হাফেজ আওলাদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

​সভা পরিচালনায় ছিলেন মহানগর শ্রম সম্পাদক ও সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার। বৈঠকে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম নারায়ণগঞ্জের সদর থানা এলাকায় কীভাবে কার্যকর ও সুসংগঠিতভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​উক্ত নির্বাহী বৈঠকে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মারুফ পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল্লাহ এবং অর্থ সম্পাদক মুহাম্মদ ছফিউল্লাহ। এছাড়া থানা নির্বাহী কমিটির সদস্য পীর মোহাম্মদ বাপ্পি, হাশেম সিকদার, ফরহাদ হোসাইন, হাফেজ কামরুল ইসলাম ও মনির শিকদারসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এতে অংশ নেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত