জননিরাপত্তা নিশ্চিত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, চাঁদাবাজি, দখলবাজি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে জননিরাপত্তা ও জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী আইন বাতিল এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা।
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বস্তি ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি সেই আকাঙ্ক্ষারই অংশ। জনগণের অধিকার ও রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠার প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন