ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

ঠাকুরগাও উপনির্বাচনে অনিয়ম হলে নারায়ণগঞ্জ থেকে আন্দোলন শুরু হবে - মাওলানা আবদুল জব্বার

২৮শে অক্টোবরের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।

২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।   

আজ বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪:৩০ টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।   

সমাবেশে  সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - ২৮ অক্টোবর এলেই সেই বিভীষিকাময় পল্টন ট্রাজেডির কথা মনে পড়ে যায়। সেদিন কান্নায় বুক ভেসেছিলেন সেই শহীদ ফয়সাল, শিপন ও মুজাহিদের মা। তাদের সাহসী ভূমিকায় এই মুজাহিদ বাহিনারা জীবন দিয়েছে তারপরও বাতিলের কাছে মাথা নত করেনি। 

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন - আগামীকাল ২৯ তারিখ ঠাকুরগাও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই আসনে জামায়াত মনোনীত জীবন শহীদ নামে খ্যাত দেলোয়ার হোসেন ভাইকে প্রার্থী করা হয়েছে। দেলাওয়ার ভাই হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। সেই নির্বাচনে কোনো প্রকার কারচুপি, অনিয়ম ও দলকানা ও  মাগুরা মার্কা নির্বাচন করলে নারায়ণগঞ্জ থেকে আন্দোলন করার কঠিন হুঁশিয়ারি দেন।

এছাড়া তিনি  ২৪ শে গণহত্যা, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকান্ড এবং ২৮ অক্টোবর সহ সকল হত্যাকাণ্ডের অনতিবিলম্বে বিচার দাবি করেন এবং কোনো প্রকার ধানাই পানাই না করে অবিলম্বে জুলাই সনদ বাস্তবানের দাবি জানান।

মহাগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে  আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম,মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দীন, সহকারী সেক্রেটারি জনাব জাকির হোসাইন, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, ওলামা মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির,শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি জনাব অমিত হাসান সহ নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লগি-বৈঠার নৃশংস তাণ্ডবে যে নারকীয় হত্যাকাণ্ড  তাণ্ডবলীলা চালানো হয়েছিল, বাংলার মাটিতে আর কখনো যেন সেই তাণ্ডব  ফিরে না আসে। নেতৃবৃন্দ অবিলম্বে ২৮শে অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী ও খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঠাকুরগাও উপনির্বাচনে অনিয়ম হলে নারায়ণগঞ্জ থেকে আন্দোলন শুরু হবে - মাওলানা আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত