সিলেট সফরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি-কে সংবর্ধনা
একদিনের সংক্ষিপ্ত সফরে মৌলভীবাজার গমনের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি সিলেট বিমানবন্দরে এসে পৌঁছেছেন। শনিবার (২৪ অক্টোবর, ২০২৬) বিমানযোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছালে বিরোধীদলীয় নেতাকে জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, মহানগরী সেক্রেটারি জনাব শাহজাহান আলীসহ অন্যান্য দলীয় নেতাকর্মী ও সুধীবৃন্দ।
বিমানবন্দর থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি মৌলভীবাজারে একাধিক দলীয় ও স্থানীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন