ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জে গোল্ডেন সিটি কমপ্লেক্সের পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স এর পরিচালক ও বিশিষ্ট ডেভেলপার ব্যবসায়ী শাহজাহান বাচ্চুর বিরুদ্ধে একটি স্বার্থলোভী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

স্থানীয় ও দলিল সূত্র  জানা গেছে , সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় অবস্থিত ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স’-এর মালিকানাধীন জমিটি ১৯৪৩ সালে ১৩৭৩ নম্বর দলিলের মাধ্যমে আমিনা বিবি বিক্রি করেন তার জমি। ক্রয়সূত্রে উক্ত জায়গার মালিক হন মৃত সাহেব আলীর দুই ছেলে মনরউদ্দিন ও জব্বার আলী। এর আগেও জমিটি একাধিক দলিলে হাতবদল হয়।

পরে বিভিন্ন মেয়াদে আব্দুল লতিফ, রাবেয়া আক্তার রানী, এম এ বাশার মনির, রোকেয়া পারভিন ও হাসিনা পারভিনদের কাছ থেকে নিয়ম মেনে ক্রয়সূত্রে মোট ৭৫ শতাংশ জায়গার বৈধ মালিকানা লাভ করে ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স’।

এ বিষয়ে গোল্ডেন সিটি কমপ্লেক্সের পরিচালক শাহজাহান বাচ্চু বলেন, উক্ত ৭৫ শতাংশ জমির বৈধ মালিকানা ও সার্বিক বিষয়কে কেন্দ্র করে একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মনগড়া অপপ্রচার চালাচ্ছে। আমি একজন সাধারণ ব্যবসায়ী, ব্যবসা করেই সুনামের সাথে জীবিকা নির্বাহ করে আসছি। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এখনো নেই।”

তিনি আরও বলেন, স্থানীয় পত্রিকা ও  অনলাইন মাধ্যমে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি এবং বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গোল্ডেন সিটি কমপ্লেক্সের পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স এর পরিচালক ও বিশিষ্ট ডেভেলপার ব্যবসায়ী শাহজাহান বাচ্চুর বিরুদ্ধে একটি স্বার্থলোভী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

স্থানীয় ও দলিল সূত্র  জানা গেছে , সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় অবস্থিত ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স’-এর মালিকানাধীন জমিটি ১৯৪৩ সালে ১৩৭৩ নম্বর দলিলের মাধ্যমে আমিনা বিবি বিক্রি করেন তার জমি। ক্রয়সূত্রে উক্ত জায়গার মালিক হন মৃত সাহেব আলীর দুই ছেলে মনরউদ্দিন ও জব্বার আলী। এর আগেও জমিটি একাধিক দলিলে হাতবদল হয়।

পরে বিভিন্ন মেয়াদে আব্দুল লতিফ, রাবেয়া আক্তার রানী, এম এ বাশার মনির, রোকেয়া পারভিন ও হাসিনা পারভিনদের কাছ থেকে নিয়ম মেনে ক্রয়সূত্রে মোট ৭৫ শতাংশ জায়গার বৈধ মালিকানা লাভ করে ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স’।

এ বিষয়ে গোল্ডেন সিটি কমপ্লেক্সের পরিচালক শাহজাহান বাচ্চু বলেন, উক্ত ৭৫ শতাংশ জমির বৈধ মালিকানা ও সার্বিক বিষয়কে কেন্দ্র করে একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মনগড়া অপপ্রচার চালাচ্ছে। আমি একজন সাধারণ ব্যবসায়ী, ব্যবসা করেই সুনামের সাথে জীবিকা নির্বাহ করে আসছি। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এখনো নেই।”

তিনি আরও বলেন, স্থানীয় পত্রিকা ও  অনলাইন মাধ্যমে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি এবং বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত