ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের বায়তুল মোকাররমের পথসভায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যোগদান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত এ পথসভায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করেন দলটির হাজারো নেতাকর্মী ও সমর্থক।
শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত এই লংমার্চের প্রথম পর্বের পথসভায় যোগ দিতে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা খণ্ড -খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরবর্তীতে মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে সুশৃঙ্খল ও সুবিশাল একটি প্রদেয় ব্যানার ও ফেস্টুনসহ মূল মিছিলটি বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পথসভা স্থলে পৌঁছায়।
এ সময় নেতাকর্মীরা লংমার্চের সমর্থনে এবং দলীয় বিভিন্ন দাবিতে স্লোগান দেন। নারায়ণগঞ্জ থেকে আগত বিশাল এই মিছিলে অন্যান্যদের মধ্যে মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতা, ওলামায়ে কেরাম ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন