বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়ির দ্বারপ্রান্তে রেখে পালিয়ে গেছে: জোসেফ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা-কর্মীরা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর মণ্ডলপাড়া পুলের সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ'র নেতৃত্বে এ বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মহানগর যুবদলের আওতাধীন তিনটি থানা ও চারটি ইউনিয়নের নেতা-কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা নিয়ে ও-ই র্যালীতে অংশগ্রহণ করেন।
উক্ত র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ বলেন- বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়ির দ্বারপ্রান্তে রেখে পালিয়ে গেছে। আজ তারেক রহমান'র নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকারে আসার মাধ্যমে দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রকে শক্তিশালী করতে মহানগর যুবদল যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে সদা প্রস্তুত থাকবে। সংগ্রাম ও ঐতিহ্যে রূপায়িত সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান'র হাতে গড়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান'র স্বপ্নে লালিত এ-ই যুবদল সবসময় গণতন্ত্র ও দেশের স্বাধিকার রক্ষায় কাজ করে এসেছে।
যুবদলের নেতারা বলেন- গতকাল দেখলাম নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একটি মিছিল থেকে একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন যুবদলের নাম-পরিচয় দিয়ে যারা বক্তব্য বা শুভেচ্ছা দিচ্ছে, তারা নাকি মূল যুবদলের কেউ না! আমরা তাঁকে স্পষ্ট বলতে চাই, বিগত ১৭টি বছর এ-ই নেতা-কর্মীরাই রাজপথে তাজা রক্ত দিয়ে যারা আন্দোলন-সংগ্রাম করেছে, তারাই প্রকৃত যুবদল। কিছু সুবিধাবাদী শক্তি অপকর্মের সাথে যুক্ত হয়ে এবং আওয়ামী লীগের লোকজনদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে, আসল ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করার চেষ্টা করছে। কেন্দ্রীয়ভাবে অতীতে যাদের বিভিন্ন অপকর্মের জন্য বহিষ্কার করা হয়েছে, তারা আজ ত্যাগীদের ভুল পরিচয়ে চিহ্নিত করার দুঃসাহস দেখায়। তারেক রহমান'র নির্দেশনায় জোসেফ ভাইয়ের নেতৃত্বে আমরা সব অপকর্ম, চাঁদাবাজী ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি এবং ফ্যাসিবাদের অবশিষ্টাংশদের রুখে দিতে যুবদল এক হয়ে কাজ করে যাবে।
ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন তুষার, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহমেদ বাবু সহ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন