ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: মাওলানা আবদুল জব্বার

​ফতুল্লার বক্তবলী ইউনিয়ন কৃষকদের মতবিনিময় সভায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলা আবদুল জব্বার বলেছেন, সরকার আসার পরে মানুষের যে প্রত্যাশা ছিল—বেকার যুবকরা চাকরি পাবে, কৃষকরা ন্যায্যমূল্যে বা বিনামূল্যে সার পাবে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, মাদক, সন্ত্রাস এবং জমি দখল বন্ধ হবে—তার কিছুই বাস্তবায়িত হয়নি।

​৪ নভেম্বর বিকালে বক্তবলী লক্ষীনগর কৃষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শুধু বোতল ঠিক আছে, পানির পরিবর্তন হয়েছে"। অর্থাৎ রহমত উল্লাহর জায়গায় সমতুল্লাহ পরিবর্তন হয়েছে, কিন্তু ভেতরের মাল একই রয়েছে। আগের মতো এখনো মাথা খারাপ দল ও ব্যক্তিরা ক্ষমতায় রয়েছে এবং তারা কী করবে তা বুঝতে পারছে না।

​শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের লোকজন ঢুকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকারকে এ বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খুঁজে বের করা উচিত।

​অনুষ্ঠানে জনগণের ভোটাধিকার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, জনগণের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, অন্যথায় দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে টিকতে দেবে না।

এসময় বক্তাবলী ইউনিয়নের জামায়াতে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকর ছিদ্দিক এর নেতৃত্বে শতাধিক কৃষক শ্রমিক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি: মাওলানা আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

​ফতুল্লার বক্তবলী ইউনিয়ন কৃষকদের মতবিনিময় সভায় বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলা আবদুল জব্বার বলেছেন, সরকার আসার পরে মানুষের যে প্রত্যাশা ছিল—বেকার যুবকরা চাকরি পাবে, কৃষকরা ন্যায্যমূল্যে বা বিনামূল্যে সার পাবে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, মাদক, সন্ত্রাস এবং জমি দখল বন্ধ হবে—তার কিছুই বাস্তবায়িত হয়নি।

​৪ নভেম্বর বিকালে বক্তবলী লক্ষীনগর কৃষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শুধু বোতল ঠিক আছে, পানির পরিবর্তন হয়েছে"। অর্থাৎ রহমত উল্লাহর জায়গায় সমতুল্লাহ পরিবর্তন হয়েছে, কিন্তু ভেতরের মাল একই রয়েছে। আগের মতো এখনো মাথা খারাপ দল ও ব্যক্তিরা ক্ষমতায় রয়েছে এবং তারা কী করবে তা বুঝতে পারছে না।

​শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের লোকজন ঢুকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকারকে এ বিষয়টি গুরুত্বের সাথে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খুঁজে বের করা উচিত।

​অনুষ্ঠানে জনগণের ভোটাধিকার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, জনগণের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, অন্যথায় দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে টিকতে দেবে না।

এসময় বক্তাবলী ইউনিয়নের জামায়াতে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকর ছিদ্দিক এর নেতৃত্বে শতাধিক কৃষক শ্রমিক উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত