আদর্শ স্কুল নারায়ণগঞ্জ ২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তি ও রজত জয়ন্তী মিলন মেলা উদযাপিত
বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে উদযাপিত হলো ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’-২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তি ও রজত জয়ন্তী মিলন মেলা ২০২৬।
গত ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জের আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে এই রজত জয়ন্তী মিলন মেলা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে আনন্দমুখর পরিবেশে স্কুল প্রাঙ্গণে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই বর্ণিল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রজত জয়ন্তী মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জ-এর সম্মানিত প্রিন্সিপাল জনাব ফরিদ উদ্দিন স্যার। এ সময় আরও উপস্থিত ছিলেন সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। শিক্ষকগণের সান্নিধ্যে ও উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ এক আবেগঘন ও উৎসবমুখর রূপ নেয়।
দীর্ঘদিন পর স্কুলের সোনালী দিনের পুরোনো বন্ধুরা এই মিলনমেলায় একসঙ্গে মিলিত হন। স্মৃতির রোমন্থন, আনন্দ আড্ডা আর পুরোনো দিনগুলোর গল্পে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। পুরোনো বন্ধু ও চেনা মুখগুলোর এই মিলনমেলা এক আনন্দঘন ও স্মরণীয় দিনে পরিণত হয়।
২৫ বছর পুর্তি ও রজত জয়ন্তী পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ছিলেন ২০০১ ব্যাচের মুহিব,শোভন,ইমন, জাভেদ, শাম্মি, সাঈদ এবং শোয়েব। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজনের মাধ্যমে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
আপনার মতামত লিখুন