ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু

নারায়ণগঞ্জ জেলায় চলমান শ্রমিক অসন্তোষকে পরিকল্পিত আখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তার দাবী, পোশাক শিল্পকে ধ্বংস এবং সরকারকে বেকায়দায় ফেলতে এ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর চাঁনমারী এলাকার চেম্বার ভবনে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ও-ই সব কথা বলেন।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আরও বলেন- ৩ বছর পরপর মজুরী বোর্ড হয়। এবারও সময় মতো মজুরী বোর্ড হয়েছে। মজুরী বোর্ড যে সিদ্ধান্ত দেয়, আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা তা মেনে নেন। তা-হলে সমস্যা হওয়ার কথা নয়। আসলে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য এ-ই সমস্যা সৃষ্টি করা হয়েছে।

তিনি আরও বলেন- এটা কোন শ্রমিকের আন্দোলন নয়, ত্রিশ হাজার টাকা বেতন কোন দাবী নয়। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে এবং সরকারকে বেকায়দায় ফেলতে সবাই মিলে চেষ্টা করছে। কিন্তু এ-ই সরকার গণতান্ত্রিক সরকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার। গত ১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন। বাংলাদেশের মানুষ সচেতন হয়ে গেছে। বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় নব্বই শতাংশ পোশাক কারখানার শ্রমিক নন বলেও দাবী করেন তিনি।

সংসদ সদস্য বক্তব্যে আরও বলেন- নারায়ণগঞ্জে ৫ শতাধিক গার্মেন্টস চালু রয়েছে। এর মধ্যে ১২ থেকে ১৩টি গার্মেন্টসে সমস্যা দেখা দিয়েছে। তারপরও আন্দোলনে যারা আসছেন, তাদের প্রায় নব্বই শতাংশ কোন গার্মেন্টসের শ্রমিক নন। তারা বিভিন্নভাবে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টসে সমস্যা সৃষ্টির চেষ্টা করেছেন। নারায়ণগঞ্জে কোথাও কোন সমস্যা হয়নি। শুধু একটি জায়গায় আগে থেকেই পরিকল্পনা করে সড়ক অবরোধের জন্য এ-ই অসন্তোষ সৃষ্টি করা হয়েছে। তবে নারায়ণগঞ্জবাসী একত্র থাকার কারণে তারা কোন সমস্যা করতে পারেননি।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও  বলেন- বিরোধী দলে যারা আছেন তাদের বলব, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশ। বাংলাদেশের ক্ষতি করা যাবে না। দেশকে আর অন্ধকারে নিয়ে যাবেন না। আমাদের সময় দেন।

ও-ই মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, বিকেএমইএ এর সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, চেম্বারের সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, মজিবুর রহমান সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

১৭ বছর অনেকেই গার্মেন্টস শিল্প ও শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছেন: দিপু

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত