বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের ১২তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের (২০২৫-২০২৭) ১২তম নিয়মিত মাসিক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসোসিয়েশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসোসিয়েশনের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী হোসিয়ারি শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং এ খাতের টেকসই ও ভবিষ্যৎ উন্নয়নমূলক নানা বিষয়ে পর্ষদ সদস্যরা মতামত ব্যক্ত করেন। আলোচনার ধারাবাহিকতায় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ জানান, দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এ খাতকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে এসোসিয়েশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সাধারণ ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষা এবং হোসিয়ারি শিল্পের সার্বিক প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন