নাসিক ৪ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আবদুল জব্বারের গণসংযোগ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৪ নং ওয়ার্ডে জুমার নামাজ আদায় ও সাধারণ মুসল্লিদের সঙ্গে গণসংযোগ করেছেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।
শুক্রবার (১৩ নভেম্বর) নাসিক ৪ নং ওয়ার্ডের তাইজদ্দিন মোল্লা কোবা জামে মসজিদে তিনি পবিত্র জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে তিনি মসজিদে উপস্থিত সাধারণ মুসল্লি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের সমালোচনা করেন।
এ সময় তিনি আরও বলেন,"নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ ও নিম্নআয়ের মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।"
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন