ঢাকা   বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   

বুধবার, ১১ নভেম্বর  বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশে  বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির ফলে আজ জনজীবন বিপর্যস্ত। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাসের দাম কমানোর কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তীব্র দাবি জানান।   

উক্ত মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   

বুধবার, ১১ নভেম্বর  বাদ আসর শহরের মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার এর সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশে  বক্তারা বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির ফলে আজ জনজীবন বিপর্যস্ত। অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাসের দাম কমানোর কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তীব্র দাবি জানান।   

উক্ত মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল কাইয়ূম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনসহ মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত