ঢাকা   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজে আনন্দঘন পরিবেশে ‘বিশ্ব একাউন্টিং দিবস’ উদযাপিত ​

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বিশ্ব একাউন্টিং দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় হিসাববিজ্ঞান বিভাগের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।

​হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ক্যাডার কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব মাজেদুল পলাশ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “হিসাবের স্বচ্ছতার মতো তোমরা তোমাদের জীবনে স্বচ্ছতা নিয়ে আসো। তবেই জীবনযুদ্ধে তোমরা সফলভাবে এগিয়ে যেতে পারবে।”

​সভাপতির বক্তব্যে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব আলম বলেন, “হিসাববিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা নিষ্ঠার সাথে সামনে এগিয়ে যাও।” তিনি আরও যোগ করেন, “একাডেমিক হিসাববিজ্ঞানের পাশাপাশি পরকালের হিসাব সম্পর্কেও তোমাদের সতর্ক হওয়া উচিত, কারণ সেই হিসাবই সবচেয়ে বড় হিসাব।”

​আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এরপর বিভাগের সেমিনার রুমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজে আনন্দঘন পরিবেশে ‘বিশ্ব একাউন্টিং দিবস’ উদযাপিত ​

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বিশ্ব একাউন্টিং দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় হিসাববিজ্ঞান বিভাগের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।

​হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ক্যাডার কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব মাজেদুল পলাশ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “হিসাবের স্বচ্ছতার মতো তোমরা তোমাদের জীবনে স্বচ্ছতা নিয়ে আসো। তবেই জীবনযুদ্ধে তোমরা সফলভাবে এগিয়ে যেতে পারবে।”

​সভাপতির বক্তব্যে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব আলম বলেন, “হিসাববিজ্ঞান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা নিষ্ঠার সাথে সামনে এগিয়ে যাও।” তিনি আরও যোগ করেন, “একাডেমিক হিসাববিজ্ঞানের পাশাপাশি পরকালের হিসাব সম্পর্কেও তোমাদের সতর্ক হওয়া উচিত, কারণ সেই হিসাবই সবচেয়ে বড় হিসাব।”

​আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এরপর বিভাগের সেমিনার রুমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত