ঢাকা   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নাশকতায় অর্থ জোগানের অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি মো. ফারুক (৪৮)। তাঁরা দুজনই রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী রোডের পলাশী ও শহীদনগর এলাকার বাসিন্দা।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় অর্থ জোগানের সঙ্গে তাঁরা জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে একজন যুবলীগ এবং অন্যজন স্বেচ্ছাসেবক লীগের নেতা।

ওসি জামিল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় আত্মগোপনে থেকে বিদেশে অবস্থানরত নেতাদের অনলাইনে দেওয়া নির্দেশনা বাস্তবায়নে কাজ করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণ উপস্থাপন এবং বিচারিক প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নাশকতায় অর্থ জোগানের অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর লালবাগে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ জোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি মো. ফারুক (৪৮)। তাঁরা দুজনই রাজধানীর লালবাগের ঢাকেশ্বরী রোডের পলাশী ও শহীদনগর এলাকার বাসিন্দা।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসাইন রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় অর্থ জোগানের সঙ্গে তাঁরা জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে একজন যুবলীগ এবং অন্যজন স্বেচ্ছাসেবক লীগের নেতা।

ওসি জামিল হোসাইন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় আত্মগোপনে থেকে বিদেশে অবস্থানরত নেতাদের অনলাইনে দেওয়া নির্দেশনা বাস্তবায়নে কাজ করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণ উপস্থাপন এবং বিচারিক প্রক্রিয়া এখনো বাকি রয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত