ঢাকা   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম ফারুকীর কর্তৃক বন্দরে শ্যামা পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা খোরশেদ আলম ফারুকী গত ৮ নভেম্বর (রোববার) বাদ মাগরিব বন্দর ইউনিয়ন ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

​পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকলের সাথে শুভেচ্ছা ও সালাম বিনিময় করেন এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

​এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিভাগের সদস্য আব্দুল্লাহ মুহাম্মদ সুমনসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

​পরিদর্শন শেষে প্রার্থী মাওলানা খোরশেদ আলম ফারুকী আশা প্রকাশ করেন যে, দলমত নির্বিশেষে বন্দর ইউনিয়নের সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে একটি শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম ফারুকীর কর্তৃক বন্দরে শ্যামা পূজা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা খোরশেদ আলম ফারুকী গত ৮ নভেম্বর (রোববার) বাদ মাগরিব বন্দর ইউনিয়ন ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

​পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সকলের সাথে শুভেচ্ছা ও সালাম বিনিময় করেন এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

​এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিভাগের সদস্য আব্দুল্লাহ মুহাম্মদ সুমনসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

​পরিদর্শন শেষে প্রার্থী মাওলানা খোরশেদ আলম ফারুকী আশা প্রকাশ করেন যে, দলমত নির্বিশেষে বন্দর ইউনিয়নের সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলেমিশে একটি শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত