ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে বন্দরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং সিপাহী-জনতার ঐতিহাসিক চেতনায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বন্দরে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শওকত মাহমুদ-এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শামশের আলী-এর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি শরীফ হোসেন, শাহিন সিকদার, ইমরান হোসেন, স্থানীয় ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন, মোঃ রুবেল কিবরিয়া, আক্তারুল জামান, সোহেল, এবং তসলিম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, সিউলী, মারিয়া, হালিমা, চমকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন