দাওয়াতুল ইসলাম সোসাইটির উদ্যােগে নারায়ণগঞ্জে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৭ নভেম্বর (শনিবার ) সকালে দাওয়াতুল ইসলাম সোসাইটি নারায়ণগঞ্জ জেলা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শহীদ তিতুমীর স্কুলের সহকারী শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসহাক খানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাওয়াতুল ইসলাম সোসাইটি নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত চেয়ারম্যান মাওলানা মঈনুদ্দিন আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন - শিক্ষাঙ্গনে আজ নৈতিক সংকট দেখা দিয়েছে। আপনাদের মতো মানুষ গড়ার কারিগর মহান শিক্ষকরাই পারে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক মান ফিরিয়ে আনতে। এছাড়া তিনি সকল শিক্ষকদের দায়িত্বের অনুভূতি নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।
উক্ত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় একজন ভালো শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাদশা ফয়সাল ইনস্টিটিউট কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সিরাজুল ইসলাম।
শিশু কিশোরদের কিভাবে মেধা বিকাশ হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ফুলকুড়ি আসরের সাবেক পরিচালক এম এ কে শাহীন চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মোঃ নাজির আহমদ,আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফিক।
প্রশিক্ষণ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে সনদ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন