নারায়ণগঞ্জে অগ্নি দুর্ঘটনায় আহতদের শয্যাপাশে খেলাফত মজলিস মহাসচিব
১০ নভেম্বর নারায়ণগঞ্জ জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে আজ সন্ধ্যায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এ সময়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সান্তনা প্রদান করেন। উক্ত অগ্নিকাণ্ডে আহতদের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা সারা দেশে ককটেল বিস্ফোরণ সহ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শক্ত হাতে তা দমনে সরকারের প্রতি আহ্বান জানান।
আজ জাতীয় বার্ন ইনস্টিটিউটে খেলাফত মজলিস মহাসচিবের সাথে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগরী দক্ষিণ সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক প্রমুখ।
আপনার মতামত লিখুন