বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন জামায়াত অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের অফিসে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনের প্রতিবাদে বন্দর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার বাদ আসর কলাগাছিয়া বাজার সংলগ্ন প্রতিবাদ সভা ও মিছিলে স্থানীয় জামায়াত ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আমীনসহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।
সভায় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "জামায়াতে ইসলামীকে একদম পানির মতো সহজ ভাবলে ভুল করবেন। জামায়াতে ধরলে ইন্ডিয়া ছাড়া আপনাদের কোনো গতি নেই।" বক্তারা অতি দ্রুত এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন