ঢাকা   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

​কিল্লারপুল ডিএসপিএল সিজন-৭: থান্ডার স্টর্মকে হারিয়ে চ্যাম্পিয়ন রেম্পেজ ইস্কোড

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘কিল্লারপুল ডার্কস সুপার প্রিমিয়ার লিগ (ডিএসপিএল) সিজন-৭’। টুর্নামেন্টের ফাইনালে থান্ডার স্টর্মকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রেম্পেজ ইস্কোড।

​শুক্রবার (১৩ নভেম্বর) রাতে শহরের ১১ নং ওয়ার্ডের কিল্লারপুলস্থ ঐতিহাসিক বিবি মরিয়মের সমাধি মাঠে এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

​"খেলাধুলার মাধ্যমেই নতুন প্রজন্মকে পরিবর্তনের ডাক দিতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে এবং খারাপ নেশা থেকে দূরে থাকা যায়। তাই খেলাধুলায় মনোযোগী হওয়া খুবই জরুরি।"

​১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন-এর নেতৃত্বে এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

​রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

​কিল্লারপুল ডিএসপিএল সিজন-৭: থান্ডার স্টর্মকে হারিয়ে চ্যাম্পিয়ন রেম্পেজ ইস্কোড

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘কিল্লারপুল ডার্কস সুপার প্রিমিয়ার লিগ (ডিএসপিএল) সিজন-৭’। টুর্নামেন্টের ফাইনালে থান্ডার স্টর্মকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রেম্পেজ ইস্কোড।

​শুক্রবার (১৩ নভেম্বর) রাতে শহরের ১১ নং ওয়ার্ডের কিল্লারপুলস্থ ঐতিহাসিক বিবি মরিয়মের সমাধি মাঠে এই ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

​"খেলাধুলার মাধ্যমেই নতুন প্রজন্মকে পরিবর্তনের ডাক দিতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে এবং খারাপ নেশা থেকে দূরে থাকা যায়। তাই খেলাধুলায় মনোযোগী হওয়া খুবই জরুরি।"

​১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন-এর নেতৃত্বে এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

​রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত