আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে অস্বচ্ছল নারীদের না'গঞ্জ জেলা পরিষদের সেলাই মেশিন প্রদান
আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে দুস্থ, দরিদ্র ও অস্বচ্ছল নারীদের নারায়ণগঞ্জ জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ৭৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর হলরুমে উপকারভোগী নারীদের এ সেলাই মেশিন তুলে দেন জেলা পরিষদ এর প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক ও জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
ও-ই সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন- প্রধান মন্ত্রীর জনক তারেক রহমান'র যে ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে নারীদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের এ-ই সেলাই মেশিন প্রদান। নারীরা যদি আত্ম কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, তা-হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি, তা-ই দিচ্ছি। এ-ই সেলাই মেশিন আপনারা নিয়ে যাবেন, এটার মাধ্যমে আপনার নিজেরও আত্মকর্মসংস্থান তৈরী হবে।
তিনি আরও বলেন- বাংলাদেশের অর্ধেকেরও বেশী জনসংখ্যা হচ্ছে নারী। এ-ই অর্ধেক জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত রাখি, তাদেরকে যদি সামনে এগিয়ে নিয়ে না আসি। তা-হলে এ-ই বাংলাদেশ কখনও ঘুরে দাঁড়াতে পারবেনা। এ-ই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে দুরে রাখি, তা-হলে এ-ই বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশ ও উন্নত জাতিতে পরিণত হরে না। সে-ই কারণে, প্রধানমন্ত্রী তারেক রহমান'র নির্দেশনায় নারী জাগরণ করতে হবে এবং নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। শিক্ষা-দীক্ষা, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান বিশেষ করে উদ্যোক্তা বানাতে হবে।
উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না প্রমূখ।
আপনার মতামত লিখুন